বাইক চুরির অভিযোগে গ্রেফতার ৫ - The News Lion

বাইক চুরির অভিযোগে গ্রেফতার ৫

 


দি নিউজ লায়ন;  কালনা থানা এলাকায় বাইক চুরির অভিযোগে গ্রেফতার ৫। উদ্ধার ৮টি চোরাই বাইক। পুলিস সূত্রে জানা যায়, অভিনব কায়দায় প্রচুর বাইক সাম্প্রতিক কালে কালনা শহর সহ আশপাশের এলাকা থেকে চুরি হয়। 


একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে কালনা থানার পুলিস মোটরবাইক চুরি চক্রের হদিস পায়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উদ্ধার হয়েছে আটটি চোরাই বাইক। এছাড়াও পুলিশ গ্রেপ্তার  হওয়া একজন অভিযুক্তের বাড়ি তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। সবমিলিয়ে  গ্রেফতার করা হয়েছে পাঁচজন অভিযুক্তকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.